বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হাদিদুল্লাহকে তলব করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার কয়েক ঘণ্টার ব্যবধানে এই পাল্টা পদক্ষেপ নেয় দিল্লি।
বিজ্ঞাপন
এর আগে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও কনস্যুলার এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লির কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে ভাঙচুরের বিষয়টি ভারত সরকারকে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এসব ঘটনাকে কূটনৈতিক স্থাপনায় পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের উদাহরণ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।
বিজ্ঞাপন
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ হাইকমিশনের সামনে সীমিত আকারে প্রতিবাদ হলেও নিরাপত্তা বেষ্টনি ভাঙা বা বড় ধরনের বিশৃঙ্খলার চেষ্টা হয়নি। দুই দেশের ভিন্ন বক্তব্যের মধ্যেই কূটনৈতিক অস্বস্তি স্পষ্ট হয়ে উঠেছে।
বিএনএন.....................BNN

0 Comments