Ticker

6/recent/ticker-posts

রামপুরা হত্যাকাণ্ডে চারজনের বিচার শুরু

রামপুরা হত্যাকাণ্ডে চারজনের বিচার শুরু
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জন নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এ এ আদেশ দেওয়া হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা।

বিজ্ঞাপন

মামলায় গ্রেপ্তার আসামি বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলমকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন।

এ ঘটনায় পলাতক রয়েছেন ডিএমপির সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান। তাদের হাজিরে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ রয়েছে।

বিজ্ঞাপন

তদন্ত প্রতিবেদনে আন্দোলন চলাকালে রামপুরায় সরাসরি গুলি চালানোসহ হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠে আসে। এসব তথ্যের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
বিএনএন......................

Post a Comment

0 Comments

×
×