বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের আমাদী গ্রামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের সময় অজ্ঞান হয়ে পড়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে আমাদী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আমাদী বাজারের ব্যবসায়ী মোঃ খায়রুল ইসলাম নিজ দোকানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে পুলিশ সদস্যরা তার দোকানের সামনে এসে উপস্থিত হন এবং তার সঙ্গে কথা বলতে শুরু করেন। পুলিশের উপস্থিতি দেখে একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান।
ঘটনাটি দেখে পাশের দোকানিরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর পরামর্শ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খায়রুল ইসলাম দীর্ঘদিন ধরে আমাদী বাজারে ব্যবসা করে আসছেন। হঠাৎ এমন ঘটনায় বাজারে কিছু সময়ের জন্য উত্তেজনা ও ভিড়ের সৃষ্টি হয়।
আমাদী পুলিশ ফাঁড়ির এ এস আই শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোঃ খায়রুল ইসলাম একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ সেখানে গেলে তিনি পুলিশের উপস্থিতিতে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসকের পরামর্শে খুলনায় পাঠানো হয়।
বিএনএন.....................BNN
বাংলাদেশ জাতীয় সংবাদ নিয়োগ বিজ্ঞপ্তি
আমাদের সাতে যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করুন:
অনলাইনে আবেদন করুন

0 Comments