Ticker

6/recent/ticker-posts

পূর্বাচলে তারেক রহমানের সংবর্ধনা, নিরাপত্তা জোরদার

পূর্বাচলে তারেক রহমানের সংবর্ধনা, নিরাপত্তা জোরদার


বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দিতে নির্মিত মঞ্চ প্রায় প্রস্তুত। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে মঞ্চ ও আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর নিয়মিত টহল দেখা গেছে। কয়েক ঘণ্টা পরপর সেনাবাহিনীর টিম মঞ্চ এলাকা পরিদর্শন করেছে। পুরো এলাকা নজরদারির আওতায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

আয়োজক সূত্র জানায়, মঞ্চ নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে। আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম বসানোর কাজ চলছে। একই সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এলাকায় জড়ো হচ্ছেন। শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভাব্য বড় জনসমাগমের কথা বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মাঠে থাকবে এবং গোয়েন্দা সংস্থার নজরদারি চলবে।

উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×