বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
দেশের বর্তমান সময়কে ‘ভয়াবহ ট্রানজিশন পিরিয়ড’ হিসেবে আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই পরিস্থিতিকে ঘিরে কিছু মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, দল ঘোষিত প্রার্থীর বাইরে কেউ বিদ্রোহী হিসেবে নির্বাচনে দাঁড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রার্থী পরিবর্তনের কোনো সুযোগ নেই।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সমালোচনা করেন এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে চারটি আসনে নির্বাচনি সমঝোতার ঘোষণা দেওয়া হয়। আসনগুলো হলো নীলফামারী-১, নারায়ণগঞ্জ-৪, সিলেট-৫ ও ব্রাহ্মণবাড়িয়া-২। এসব আসনে বিএনপি প্রার্থী দেবে না এবং জমিয়তের প্রার্থীরা ‘খেজুর গাছ’ প্রতীকে নির্বাচন করবেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বিএনপি ও জমিয়তের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিএনএন.....................BNN

0 Comments