Ticker

6/recent/ticker-posts

শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

র‍্যাব টিএফআই সেলে গুম-নির্যাতন মামলা: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অভিযোগ গঠনের আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে আসামিদের দায়মুক্তি চেয়ে করা আবেদনের ওপরও আদেশ দেওয়া হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে র‍্যাবের টিএফআই সেলে অন্তত ১৪ জনকে গুম ও নির্যাতনের শিকার হতে হয়। এ ঘটনায় সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ মামলায় ইতোমধ্যে ১০ জন সেনা কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। অন্যদিকে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাত আসামি পলাতক আছেন।

এর আগে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় গত ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বিজ্ঞাপন

পরবর্তীতে সেনাবাহিনী জানায়, এসব মামলার ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ঢাকা সেনানিবাসের ‘এমইএস’ ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের সেখানে রাখা হয়।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×