বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময় অনুযায়ী আয়োজন করা হবে বলে পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ এখন নির্বাচনের অপেক্ষায় রয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি এবং সরকার একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট আয়োজনের লক্ষ্যেই কাজ করছে।
বিজ্ঞাপন
ড. ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে চেষ্টা করছে। তবে অন্তর্বর্তী সরকার পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
আলাপে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক আলোচনা, গণতান্ত্রিক রূপান্তর এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়েও কথা হয়। সার্জিও গোর শুল্ক আলোচনায় অগ্রগতির জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনার বিষয়টি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
ফোনালাপের সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
বিএনএন.....................BNN
.

0 Comments