Ticker

6/recent/ticker-posts

সৌদিতে মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ ও ড্রোন হামলার দাবি, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে

ডেস্ক রিপোর্ট |  (BNN)

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ এবং ড্রোন হামলার দাবি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা -এর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী, (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই হামলা বৃহত্তর সামরিক অভিযানের অংশ।

একই সময়ে -এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরান উপসাগরীয় অঞ্চলে অন্তত ১৩টি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। এর মধ্যে কুয়েতে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে পোর্ট শুয়াইবা, আলি আল সালেম বিমানঘাঁটি এবং বুয়েরিং সামরিকঘাঁটির উল্লেখ করে সেগুলোকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, কাতারের -এ থাকা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থায় আঘাত হানা হয়েছে। এই ঘাঁটিটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটের সদর দপ্তরেও হামলার দাবি করা হয়েছে।

তবে এসব দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর । তাদের মতে, ইরানের পক্ষ থেকে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে একাধিক মার্কিন সামরিক স্থাপনায় হামলার এসব দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পাল্টাপাল্টি বক্তব্যের কারণে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়, তবে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনার আশঙ্কা জোরালো হচ্ছে।

Post a Comment

0 Comments

×
×