Ticker

6/recent/ticker-posts

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রোববার বিভাগীয় শহরে অবরোধ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রোববার বিভাগীয় শহরে অবরোধ

বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার বেলা ১১টা থেকে দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে শাহবাগে চলমান অবস্থান কর্মসূচিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপস্থিত হয়ে তদন্তের অগ্রগতির কথা জানান। তারা জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি পিস্তল, একটি মোটরসাইকেল এবং ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে। পুলিশসহ একাধিক বাহিনী যৌথভাবে তদন্তে কাজ করছে।

গত শুক্রবার থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান ওসমান হাদি। মামলার প্রধান আসামি ফয়সাল করিম এখনো পলাতক।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×