Ticker

6/recent/ticker-posts

দলীয় পরিচয় ছাড়াই ঢাকা-৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ডা. তাসনিম জারা

দলীয় পরিচয় ছাড়াই ঢাকা-৯ থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ডা. তাসনিম জারা
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
ঢাকা-৯ আসনে কোনো রাজনৈতিক দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানান।

তিনি বলেন, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা তাঁর, এবং এলাকার মানুষের সেবায় সংসদে যাওয়াই ছিল লক্ষ্য। বাস্তব পরিস্থিতির কারণে দলীয় পরিচয়ের বাইরে থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার অঙ্গীকার থেকে সরে না দাঁড়িয়েই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকবেন বলে জানান।

ডা. তাসনিম জারা আরও জানান, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলীয় সুবিধা থাকবে না; তাঁর একমাত্র ভরসা সাধারণ মানুষ। আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন হবে, যা সংগ্রহের কাজ আগামীকাল শুরু হবে।

এছাড়া আগে যারা নির্বাচনী তহবিলে অনুদান দিয়েছেন, পরিবর্তিত সিদ্ধান্তের কারণে তারা চাইলে সেই অর্থ ফেরত নিতে পারবেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×