১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন, উৎসবমুখর ভোটের আশা
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ‘ভোটের গাড়ি’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকার একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে চায়।
তিনি জানান, গত ১৫ বছরে প্রকৃত অর্থে কোনো নির্বাচন না হওয়ায় বড় একটি প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবারের নির্বাচনে জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে, সেটিই সরকারের লক্ষ্য। একই সঙ্গে প্রস্তাবিত সংস্কার বিষয়ে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার। ভোটের গাড়িটি আগামী দুই দিন ভোলার বিভিন্ন উপজেলায় প্রচার চালাবে।
বিএনএন.....................BNN

0 Comments