Ticker

6/recent/ticker-posts

নির্বাচন কমিশনে এনআইডি নিবন্ধন করলেন তারেক রহমান

নির্বাচন কমিশনে এনআইডি নিবন্ধন করলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করেছেন। একই দিন তার কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন।

এনআইডি নিবন্ধনের সময় আঙুলের ছাপ, আইরিশ স্ক্যানসহ প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য দেওয়া হয়। নির্বাচন কমিশনের এনআইডি উইং জানায়, সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমানের এনআইডি প্রস্তুত হতে পারে।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। নির্বাচন কমিশন থেকে তিনি ধানমন্ডিতে শ্বশুরের বাসা হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×