বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৩৯ জন সম্ভাব্য প্রার্থী। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মনোনয়ন সংগ্রহে আগ্রহ দেখিয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা-১ থেকে খুলনা-৬ পর্যন্ত আসনগুলোতে মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন অভিজ্ঞ রাজনীতিকের পাশাপাশি নতুন মুখও। ইতোমধ্যে কয়েকটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
রাজনৈতিক অঙ্গনে সক্রিয়তা বাড়তে থাকায় খুলনায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় যোগাযোগ বৃদ্ধি, সমর্থক সংগঠনের সঙ্গে বৈঠক এবং সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
বিএনএন.....................BNN

0 Comments