Ticker

6/recent/ticker-posts

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত


বান্দরবান প্রতিনিধি | (BNN)

বান্দরবান: ঢাকা থেকে বান্দরবানগামী পর্যটকবাহী একটি বাস ভোরে পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুত্বর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদিয়া পরিবহনের বাসটি ৪০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিল। রবিবার ভোর ৫টার দিকে জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বাঁকাবাঁকা পাহাড়ি ঢালুতে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। বাসটি খাদে পড়ে গেলে অধিকাংশ যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক ধীমান দাশ জানিয়েছেন, “বাসে থাকা বেশিরভাগ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ নির্ধারণে কাজ করছে।

Post a Comment

0 Comments

×
×