Ticker

6/recent/ticker-posts

হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে: ডিএমপি

হাদি হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে: ডিএমপি

বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। ফয়সালসহ আরও একজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়া হবে।

গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা যুক্ত করা হয়।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×