Ticker

6/recent/ticker-posts

চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন, যাত্রীদের আতঙ্ক


চট্টগ্রাম প্রতিনিধি (BNN)

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায়, ভাটিয়ারী স্টেশনের সামনে আজ ভোরে চট্টলা এক্সপ্রেস (৮০১/৮০২) ট্রেনের পাওয়ার কারে আগুন লেগে পুরো কারটি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনায় ট্রেন চলাচল কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং যাত্রীরা আতঙ্কিত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬:৩০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে চেডে আসা ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।স্থানীয় ফায়ার সার্ভিস এবং রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ এখনও নির্ধারণ করা হয়নি। তারা পরিস্থিতি খতিয়ে দেখছে এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রেক্ষিতে ট্রেন চলাচলের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

Post a Comment

0 Comments

×
×