Ticker

6/recent/ticker-posts

খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদ জামাত ঘিরে নিরাপত্তা জোরদার, মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা

খুলনা প্রতিনিধি | (BNN)

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এতে জানানো হয়, দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে, যা সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হবে।

এ বছরের জামাতে নতুন সংযোজন হিসেবে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এতে নারী মুসল্লিদের অংশগ্রহণ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন, প্রতি বছর ঈদের জামাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পাশাপাশি বাইরের বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। ফলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ জরুরি।

এ লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি, রাত্রিকালীন পাহারা জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, ছাত্র বিষয়ক পরিচালক, হল প্রভোস্টসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি খুলনা মেট্রোপলিটন পুলিশ, সিআইডি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত প্রদান করেন।

Post a Comment

0 Comments

×
×