ঢাকা প্রতিনিধি |  (BNN)

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত গেজেটে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলী নিরবচ্ছিন্নভাবে সম্পাদনের লক্ষ্যে এ দায়িত্ব বণ্টন কার্যকর থাকবে।

গেজেট অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর অধীন থাকলেও তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও প্রধানমন্ত্রীর অধীন রয়েছে। তবে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে এসব দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সরকারের এ সিদ্ধান্তের ফলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সংসদীয় কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।