Ticker

6/recent/ticker-posts

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য বাড়াতে দ্রুত পিটিএ চুক্তি সম্পন্নে জোর

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য বাড়াতে দ্রুত পিটিএ চুক্তি সম্পন্নে জোর

ঢাকা প্রতিনিধি| বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে দ্রুত সময়ের মধ্যে প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) চুক্তি সম্পাদনের ওপর গুরুত্ব দিয়েছে উভয় দেশ। এ লক্ষ্যে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।

বুধবার (১১ মার্চ) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্তোওয়াতি। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সম্ভাব্য পিটিএ চুক্তির অগ্রগতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার ব্যাপারে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় উভয়পক্ষ উল্লেখ করে যে, আগামী বছর বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী উদযাপিত হবে। এই উপলক্ষকে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে উভয় দেশ।

সাক্ষাৎকালে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে ইন্দোনেশিয়ার সমর্থন কামনা করেন। পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের জন্য ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন।

Post a Comment

0 Comments

×
×