Ticker

6/recent/ticker-posts

খুলনা-০৬-এ খেজুর বরাদ্দ বিতরণ কার্যক্রম শীঘ্রই শুরু হবে

খুলনা-০৬-এ খেজুর বরাদ্দ বিতরণ কার্যক্রম শীঘ্রই শুরু হবে


খুলনা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

খুলনা-০৬ (কয়রা-পাইকগাছা) এলাকার জন্য বরাদ্দকৃত খেজুর এখনও প্রশাসনিক অফিসে পৌঁছায়নি, তবে খুব শীঘ্রই তা বিতরণ কার্যক্রম শুরু হবে।

খুলনা-০৬ এর সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, খুলনা-০৬ এর বরাদ্দকৃত খেজুরের কার্টুনগুলো সংশ্লিষ্ট প্রশাসনিক অফিসে পৌঁছানোর প্রক্রিয়াধীন রয়েছে। বরাদ্দ বিষয়ক চিঠি ইতিমধ্যেই সংশ্লিষ্ট অফিসে পৌঁছেছে এবং খেজুর আসার সঙ্গে সঙ্গেই দুই উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে তা দুঃস্থ-আসহায় মানুষ, এতিমখানা, হেফজখানা ও মাদ্রাসাগুলোতে বৈষম্যহীনভাবে বিতরণ করা হবে।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “আমার নির্বাচনী প্রতিশ্রুতিতে আমরা স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। সেই অঙ্গীকার অনুযায়ী, আমার নির্বাচনী এলাকার সকল উন্নয়ন কার্যক্রম, বরাদ্দ এবং অগ্রগতির তথ্য নিয়মিতভাবে জনসম্মুখে প্রকাশ করা হবে।”

তিনি আরও যোগ করেছেন যে, জনগণের দোয়া, সহযোগিতা ও মূল্যবান পরামর্শ তার কাজের সহায়ক।

Post a Comment

0 Comments

×
×