Ticker

6/recent/ticker-posts

ডিএমপির বিশেষ হটলাইন চালু: নির্বাচন ও গণভোটে অভিযোগ জানাতে তিন নম্বর

ডিএমপির বিশেষ হটলাইন চালু: নির্বাচন ও গণভোটে অভিযোগ জানাতে তিন নম্বর

ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ও গণভোট চলাকালে যেকোনো অনিয়ম, অভিযোগ বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এমন কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য এসব হটলাইন চালু করা হয়েছে।

ডিএমপি জানায়, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা ভোটগ্রহণে বাধা সৃষ্টি সংক্রান্ত বিষয়ে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপ নিশ্চিত করতে নগরবাসীকে নির্দিষ্ট হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

এ জন্য চালু করা হটলাইন নম্বরগুলো হলো— ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯ এবং ০১৩২০০৩৭৩৬০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সক্রিয় ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।

Post a Comment

0 Comments

×
×