Ticker

6/recent/ticker-posts

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভোরে ৪.১ মাত্রার হালকা ভূমিকম্প, উৎপত্তিস্থল কলারোয়া


সাতক্ষীরা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভোররাতে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এই ভূকম্পন রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১, যা ‘হালকা’ শ্রেণিভুক্ত। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকায়।

একই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৫০ কিলোমিটার। সংস্থাটির তথ্য অনুযায়ী, এর কেন্দ্রস্থল ছিল সাতক্ষীরা শহর থেকে আনুমানিক ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Post a Comment

0 Comments

×
×