Ticker

6/recent/ticker-posts

নতুন বছরে নতুন অঙ্গীকার, ২০২৬-এ পথচলা শুরু বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)-এর

বাংলাদেশ জাতীয় সংবাদ ডেস্ক
২০২৫ সালকে বিদায় জানিয়ে ২০২৬ সালের নতুন যাত্রা শুরু করছি আমরা বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)। একটি ঘটনাবহুল ও চ্যালেঞ্জপূর্ণ বছর পেরিয়ে নতুন বছরে আরও দায়িত্বশীল, নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার অঙ্গীকার করছি আমরা।

নতুন বছরের শুরুতে আমরা বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)-এর পক্ষ থেকে আমাদের সকল পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি আন্তরিক ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।

বিজ্ঞাপন

একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত সকল টিম মেম্বার, সাংবাদিক, প্রতিবেদক, সম্পাদকীয় সদস্য ও কারিগরি টিমের প্রতিও জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনাদের সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের কারণেই আমরা পাঠকের আস্থা অর্জন করতে পেরেছি।

নতুন বছর উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)-এর পক্ষে বোর্ড অফ ডিরেক্টর এম জিসান আমাদের সকল পাঠক, দর্শক ও টিম মেম্বারদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন এবং আগামীর পথচলায় সবার সহযোগিতা কামনা করছি।

২০২৬ সালে আমরা সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আরও গভীরভাবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।

নতুন বছরের সূচনায় আমরা বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN) পরিবার থেকে দেশবাসীসহ আমাদের সকল পাঠক ও টিম মেম্বারদের সুস্বাস্থ্য, শান্তি ও সাফল্য কামনা করছি।

Post a Comment

0 Comments

×
×