Ticker

6/recent/ticker-posts

খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN) ডেস্ক
বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবনে আপসহীন ছিলেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছিলেন।

তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষ্যে রাখা শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে এসব কথা বলেন। এ সময় জাপার এই অংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে যে সম্মান প্রদর্শন করা হয়েছে, সেই সম্মান ও মূল্যবোধ ধরে রেখে তার আদর্শ অনুসরণে জাতীয় জীবনে গণতন্ত্রের ধারাকে পুনঃপ্রতিষ্ঠা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চা ও সাংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করাই বর্তমান সময়ে রাজনৈতিক দলগুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত।

এর আগে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাতীয় পার্টির এই অংশের নেতারা বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন।

এদিকে, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও বিদেশি অতিথিরাও ধারাবাহিকভাবে খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসছেন।

Post a Comment

0 Comments

×
×