Ticker

6/recent/ticker-posts

মনোনয়নপত্র আপিলে আশাবাদ সিইসির, ৯ জানুয়ারি পর্যন্ত আবেদন সুযোগ

মনোনয়নপত্র আপিলে আশাবাদ সিইসির, ৯ জানুয়ারি পর্যন্ত আবেদন সুযোগ
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বর্তমান নির্বাচন পরিস্থিতি অনুকূল রয়েছে এবং সবার সহযোগিতা পেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব হবে। সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত আদেশের বিরুদ্ধে আপিল কার্যক্রম শুরু হয়েছে সোমবার (৫ জানুয়ারি) থেকে। এ কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংক্রান্ত সিদ্ধান্তে সংক্ষুব্ধ কোনো প্রার্থী ছাড়াও সংশ্লিষ্ট কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা প্রার্থীর পক্ষ থেকে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচন কমিশনে আপিল দায়ের করতে পারবেন।

আপিল গ্রহণের সুবিধার্থে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথের মাধ্যমে আপিল আবেদন গ্রহণ করা হচ্ছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কমিশন প্রত্যাশা করছে, এ প্রক্রিয়ার মধ্য দিয়ে মনোনয়ন সংক্রান্ত জটিলতা নিরসন হবে এবং নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে।

Post a Comment

0 Comments

×
×