Ticker

6/recent/ticker-posts

সারাদেশে সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট, সারাদেশে সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

সারাদেশে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (৭ জানুয়ারি) এক নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, ৮ জানুয়ারি থেকে তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সকল কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। সেখানে তারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের আল্টিমেটাম দেয়। দাবি পূরণে অগ্রগতি না হওয়ায় সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করার দাবি জানান তারা।

সমিতির দাবি অনুযায়ী, বিদ্যমান মূল্য কাঠামো ও প্রশাসনিক চাপের কারণে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এতে এলপিজি বিপণন কার্যক্রম টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে বলে তারা উল্লেখ করেন।

এলপিজি সিলিন্ডার সরবরাহ বন্ধ থাকায় সারাদেশে রান্নার গ্যাস সংকট তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নগর ও গ্রামাঞ্চলের এলপিজিনির্ভর পরিবার, হোটেল-রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর এর সরাসরি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা।

Post a Comment

0 Comments

×
×