Ticker

6/recent/ticker-posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ ইসি
ডেস্ক রিপোর্ট | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে প্রভাবমুক্ত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সব ধরনের সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়। চিঠিটি ইতোমধ্যে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কমিশন।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের প্রভাব, বিভ্রান্তি বা আইনশৃঙ্খলাজনিত জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, পেশাজীবী সংগঠনের নির্বাচন ছাড়াও দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ সব ধরনের সংগঠনের নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর পর আয়োজন করতে হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষকে এই নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত দিনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments

×
×