Ticker

6/recent/ticker-posts

আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮ শ্রমিক

আকিজ সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮ শ্রমিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকিজ কোম্পানির একটি সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বন্দর উপজেলার কদমরসুল এলাকায় অবস্থিত কারখানার বয়লার কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে বয়লার কক্ষে কর্মরত শ্রমিকরা আগুনে দগ্ধ হন এবং ভাঙা কাঁচের আঘাত পান।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ জানান, আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment

0 Comments

×
×