Ticker

6/recent/ticker-posts

চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত, অ্যাডভেঞ্চার-৯ আটক

চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে চারজন নিহত, অ্যাডভেঞ্চার-৯ আটক

বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক

চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনাল থেকে আটক করেছে নৌ-পুলিশ।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় বিএনপির একটি রাজনৈতিক কর্মসূচি শেষে ফেরার পথে। এর আগের দিন বুধবার (২৪ ডিসেম্বর) ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টো ওই লঞ্চে করে দলীয় নেতাকর্মীদের নিয়ে ঢাকায় তারেক রহমানের সমাবেশে যান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে পৌঁছালে বরিশাল নৌ-পুলিশ সেটি আটক করে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থল ও ঝালকাঠিতে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছেন। কীভাবে সংঘর্ষ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট্টোর ব্যক্তিগত সহকারী নাজমুল হক লাবলু বলেন, দলীয় কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের বহনের জন্য লঞ্চটি ভাড়া করা হয়েছিল।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ মাহমুদ জানান, লঞ্চটি ঝালকাঠিতে নোঙর করার পর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিন চালক পালিয়ে যান। বর্তমানে পুলিশের হেফাজতে থাকা চারজন কেবিন বয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×