গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় খদ্দর বাজার শপিং কমপ্লেক্স নামে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, আটতলা ভবনটির ছাদে থাকা একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএনএন.....................BNN

0 Comments