Ticker

6/recent/ticker-posts

ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণা

ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণা, বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ–সদর আংশিক) আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণা করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। আসন সমঝোতার কারণে বিএনপি তাঁকে সমর্থন দিলেও স্থানীয় পর্যায়ে এ সিদ্ধান্তের বিরোধিতা চলছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কাফনের কাপড় পরে কালীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান বাসস্ট্যান্ডে সমাবেশে শেষ হয়।

বিক্ষোভে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ ও মুর্শিদা জামান বেল্টুর সমর্থকরা অংশ নেন। বক্তারা রাশেদ খাঁনকে বহিরাগত দাবি করে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির নিজ দলের প্রার্থী মনোনয়নের দাবি জানান।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×