Ticker

6/recent/ticker-posts

দীর্ঘ নির্বাসন শেষে বাবার কবরে শ্রদ্ধা তারেক রহমানের

দীর্ঘ নির্বাসন শেষে বাবার কবরে শ্রদ্ধা তারেক রহমানের

বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রায় ১৯ বছর পর বাবার কবরে ফিরে আবেগঘন মুহূর্ত তৈরি হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি শেরেবাংলা নগরে শহীদ জিয়ার মাজারে পৌঁছান। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৬ সালে সর্বশেষ এখানে শ্রদ্ধা জানিয়েছিলেন তারেক রহমান। রাজনৈতিক পরিস্থিতি ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে এরপর আর আসা হয়নি।

জিয়ারত উপলক্ষে চন্দ্রিমা উদ্যান এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×