বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তব্যের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে একজন মা নিশ্চিন্ত থাকতে পারেন। তিনি বলেন, লক্ষ্য হচ্ছে এমন একটি দেশ গড়া, যেখানে মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবে এবং নিরাপদেই ঘরে ফিরতে পারবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই প্রিয় মাতৃভূমিকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে। দেশের মানুষ তাদের কথা বলার অধিকার ফিরে পেতে চায় এবং যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়।
তারেক রহমান বলেন, আজ এমন একটি সময় এসেছে যখন সবাইকে একসঙ্গে দেশ গঠনের দায়িত্ব নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে নিরাপত্তা, ন্যায়বিচার ও অধিকার নিশ্চিত করার বিকল্প নেই।
এদিন বিকেল ৩টা ৫০ মিনিটে তারেক রহমান রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান। অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনএন.....................BNN


0 Comments