Ticker

6/recent/ticker-posts

সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমানের গাড়িবহর

সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমানের গাড়িবহর
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টা ২২ মিনিটে তাঁর বহর বিমানবন্দরের কাওলা বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় স্থাপিত সংবর্ধনা মঞ্চের দিকে অগ্রসর হয়।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। পরে দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দরের সিআইপি গেট থেকে বুলেটপ্রুফ বাসে করে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।

তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিমানবন্দর সড়কের দুই পাশে নেতাকর্মীদের ভিড় ও স্লোগানে মুখর পরিবেশ দেখা যায়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×