Ticker

6/recent/ticker-posts

গুলশানের বাসভবনে পৌঁছালেন ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা

গুলশানের বাসভবনে পৌঁছালেন ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তারা বাসায় পৌঁছান।

এ সময় পুলিশ ও সিএসএফ সদস্যদের প্রটোকলের মাধ্যমে তাদের গুলশানের বাসভবনে আনা হয়। আগেই নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা ৫৭ মিনিটে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপস্থিতদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। বাংলাদেশ সময় তখন রাত সোয়া ১২টা।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×