Ticker

6/recent/ticker-posts

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা–চট্টগ্রাম রেলপথের কালীগঞ্জ থানাধীন আড়িখোলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কমলা বেগম (৫৫), তাঁর পুত্রবধূ সাদিয়া আক্তার (২৫) এবং নাতনি অনাদি (১১)। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, বিকেলে কমলা বেগম তাঁর পুত্রবধূ ও নাতনিকে নিয়ে আড়িখোলা এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেন এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×