Ticker

6/recent/ticker-posts

যশোর-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আবুল হোসেন আজাদ, বাদ পড়লেন শ্রাবণ

যশোর-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আবুল হোসেন আজাদ, বাদ পড়লেন শ্রাবণ
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হলেও শেষ পর্যন্ত মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবুল হোসেন আজাদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। মনোনয়নপত্রে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এর আগে প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রায় দেড় মাস ধরে কেশবপুর এলাকায় সক্রিয় প্রচার-প্রচারণা চালান। তবে চূড়ান্ত পর্যায়ে এসে দলীয় সিদ্ধান্তে পরিবর্তন এনে আবুল হোসেন আজাদকে প্রার্থী ঘোষণা করা হয়।

মনোনয়ন পরিবর্তনের খবরে শ্রাবণের অনুসারীদের মধ্যে কিছুটা হতাশা দেখা গেলেও আজাদের সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

দলীয় নেতারা বলছেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে কেশবপুর বিএনপির দুঃসময়ে আবুল হোসেন আজাদ একজন নির্ভরযোগ্য সংগঠক হিসেবে সক্রিয় ছিলেন। রাজনৈতিক দমন-পীড়ন ও মামলার সময়েও তিনি নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×