Ticker

6/recent/ticker-posts

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা প্রয়োগের দায়িত্বে থাকা বিশেষ সহকারী হিসেবে খোদা বকশ চৌধুরীর দায়িত্বের অবসান ঘটানো হয়েছে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বকশ চৌধুরী গত বছরের নভেম্বরে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। এর আগে একই পদে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেন।

সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের আন্দোলনের প্রেক্ষাপটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে চাপ বাড়ছিল। এর মধ্যেই তাঁর পদত্যাগের খবর আসে। তবে পদত্যাগের নির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×