বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় ঘটনাস্থল থেকে জব্দ করা ফায়ার কার্তুজ ও বুলেট সদৃশ আলামতের ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৪ ডিসেম্বর) তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
মামলার নথিতে বলা হয়, গত ১২ ডিসেম্বর দুপুরে পল্টনের বিজয়নগর বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। পরে ২০ ডিসেম্বর দেশে এনে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়। পরবর্তীতে মৃত্যুর পর মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করা হয়। অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেলে আসা হামলাকারীরা পেছন থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য জব্দ আলামতের ব্যালিস্টিক পরীক্ষা প্রয়োজন বলে আদালত মত দেন।
বিএনএন.....................BNN

0 Comments