Ticker

6/recent/ticker-posts

জিয়া উদ্যানের পথে তারেক রহমান, বাবার কবর জিয়ারতে যাচ্ছেন

জিয়া উদ্যানের পথে তারেক রহমান, বাবার কবর জিয়ারতে যাচ্ছেন
বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
বেলা তিনটার কিছু আগে রাজধানীর গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার দুপুর ২টা ৫৮ মিনিটে দেওয়া এক পোস্টে তারেক রহমানের যাত্রার বিষয়টি জানানো হয়।

দলীয় সূত্র জানায়, লাল ও সবুজ রঙে সাজানো একটি বাসে করেই তারেক রহমান জিয়া উদ্যানের দিকে যাচ্ছেন। এই বাসটি ব্যবহার করেই তিনি আগের দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে গিয়েছিলেন। আজও যাত্রাপথে বাসের সামনে দাঁড়িয়ে তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে হাত নাড়েন।

নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে তারেক রহমানের গাড়িবহর ধীরগতিতে অগ্রসর হচ্ছে। সকাল থেকেই শেরে বাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা যায়। অনেকে দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে সেখানে অবস্থান নেন।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×