বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দাফন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলীয় সূত্র জানিয়েছে, তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করার বিষয়ে আলোচনা চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, পারিবারিক ও দলীয়ভাবে বিষয়টি বিবেচনায় রয়েছে। তিনি বলেন, প্রয়াত নেত্রীর জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জানানো হবে।
খালেদা জিয়ার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শোক প্রকাশ করেছে। জানাজা ও দাফনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রস্তুতির বিষয়েও প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানা গেছে।
বিএনএন.....................BNN

0 Comments