Ticker

6/recent/ticker-posts

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির সাতদিনের শোক কর্মসূচি ঘোষণা



বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনব্যাপী শোক পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সময় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশজুড়ে সব স্তরের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। পাশাপাশি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি শুধু একজন নেত্রীকে নয়, জাতি একজন অভিভাবককে হারিয়েছে। এই শোকের প্রতীক হিসেবে দলের সব পর্যায়ের কার্যালয়ে সাতদিন কালো পতাকা উত্তোলন ও ধর্মীয় কর্মসূচি পালন করা হবে।

রিজভী আরও জানান, বিএনপির গুলশান ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও জেলা পর্যায়ের কার্যালয়গুলোতে শোক বই রাখা হবে। এসব শোক বইয়ে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ ও মন্তব্য লিখতে পারবেন।

খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন তিনি।

বিএনএন.....................BNN

Post a Comment

0 Comments

×
×