বাংলাদেশ জাতীয় সংবাদ প্রতিবেদক
নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী হাইকমিশন এলাকায় সাম্প্রতিক এক নিরাপত্তা ঘটনার পর রোববার থেকে ভিসা সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনা শেষে পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবরের পর চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়। এ সময় ভারতবিরোধী স্লোগান দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
এই ঘটনার পর নিরাপত্তা বিবেচনায় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনএন.....................BNN

0 Comments