Ticker

6/recent/ticker-posts

আজ সন্ধ্যায় দেশে ফিরছে শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ

আজ সন্ধ্যায় দেশে ফিরছে শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ
নিজস্ব প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে। এর আগে শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

ইনকিলাব মঞ্চের এক দায়িত্বশীল নেতা জানান, মরদেহ দেশে পৌঁছানোর পর ঢাকায় জানাজা ও পরবর্তী কর্মসূচির প্রস্তুতি চলছে। তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদি আন্দোলনের সাহসী কণ্ঠস্বর ছিলেন, তার আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সিঙ্গাপুরে অবস্থানরত এক প্রত্যক্ষদর্শী জানান, প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জানাজার আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

Post a Comment

0 Comments

×
×