বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ছাত্রদল নেতা এম এম নাহিদ হাসান। স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে এলাকায় গণসংযোগ ও জনসংযোগমূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন এম এম নাহিদ হাসান। বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক বিষয়ে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।
এ বিষয়ে সাবেক এই ছাত্রদল নেতার ঘনিষ্ঠদের সঙ্গে কথা বললে তারা জানান, এম এম নাহিদ হাসান নির্বাচিত হলে ওয়ার্ডের সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করার পরিকল্পনা নিয়েছেন। একই সঙ্গে এলাকায় দখলবাজি, চাঁদাবাজি ও মাদক কারবারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
তারা আরও জানান, তরুণ প্রজন্মকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জীবন-জীবিকা বা দৈনন্দিন কাজে কেউ অসৎভাবে বাধা দিলে আইনগত সহায়তা দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয়দের একটি অংশের মতে, তরুণ নেতৃত্ব হিসেবে এম এম নাহিদ হাসানের অংশগ্রহণ আগামী নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে। তবে নির্বাচন ঘিরে আনুষ্ঠানিক প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি।

0 Comments