Ticker

6/recent/ticker-posts

ইরান প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব

ডেস্ক রিপোর্ট |  (BNN)

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এ প্রস্তাব নাকচ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার বরাতে জানা যায়, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে ইরানের শীর্ষ নেতৃত্ব এটিকে বর্তমান পরিস্থিতিতে অগ্রহণযোগ্য বলে বিবেচনা করেছে।

ওই কর্মকর্তা জানান, নিজের প্রথম পররাষ্ট্রনীতি–বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান প্রকাশ করেছেন। যদিও তিনি ওই বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করা হয়নি।

প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্টভাবে জানান, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজয় স্বীকার না করবে, নতজানু হবে না এবং ক্ষতিপূরণ প্রদান করবে না, ততক্ষণ পর্যন্ত এই মুহূর্তকে ‘শান্তির উপযুক্ত সময়’ হিসেবে বিবেচনা করা যাবে না।

উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে দেশটির সাংবিধানিক সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে আনুষ্ঠানিকভাবে এ পদে নির্বাচিত করে।

Post a Comment

0 Comments

×
×