সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬২ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন শুক্রবার (২০ মার্চ ২০২৬) সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় সাতক্ষীরার শ্যামনগর থানার গোয়ালখালী বন বিবির খাল সংলগ্ন এলাকায়। এসময় ওই এলাকা থেকে আনুমানিক ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে মাদককারবারিরা দ্রুত স্থান ত্যাগ করায় তাদের আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0 Comments