Ticker

6/recent/ticker-posts

বাবা ও ছেলের মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি



পুঠিয়া প্রতিনিধি | (BNN)

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় বালুবোঝাই ডাম্প ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাউছার ইমাম (৩৫) ও তার ৬ বছরের শিশু সন্তান রেদোয়ান হোসেন। তারা জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মৌগাছি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাবা ও ছেলে মোটরসাইকেলে বানেশ্বর থেকে নিজ বাড়ি চারঘাটে যাচ্ছিলেন। পথে একটি বালুবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন দেয়।

পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজী বলেন, “সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

Post a Comment

0 Comments

×
×