Ticker

6/recent/ticker-posts

মস্তিষ্কে সফল অস্ত্রোপচার মির্জা আব্বাসের, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে

মস্তিষ্কে সফল অস্ত্রোপচার মির্জা আব্বাসের, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে
ঢাকা প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বিকেল ৪টার কিছু সময় আগে এভারকেয়ার হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এর আগে শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানের রিপোর্টে তার শারীরিক অবস্থার অবনতি ধরা পড়লে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠকে বসে। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়।

মেডিকেল বোর্ডে দেশের খ্যাতনামা নিউরো বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত রয়েছেন। বোর্ডের সদস্যদের মধ্যে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা রয়েছেন।

এদিকে, শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তাকে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

Post a Comment

0 Comments

×
×