Ticker

6/recent/ticker-posts

ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা বিএনপির: মির্জা ফখরুল

ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা বিএনপির: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি | বাংলাদেশ জাতীয় সংবাদ (BNN)

দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রামের লক্ষ্য ছিল গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ সৃষ্টি হবে। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অনুকূলে রয়েছে বলেও তিনি মনে করেন।

বিএনপি মহাসচিব জানান, দলটির চেয়ারপারসন তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে। তার মতে, এবারের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি সব নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই দুর্বল হিসেবে বিবেচনা করে না। তিনি অভিযোগ করেন, জামায়াত কৌশলগতভাবে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী বলে তিনি উল্লেখ করেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যাকে খুশি তাকেই ভোট দিন, এটিই বিএনপির অবস্থান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

Post a Comment

0 Comments

×
×